আসমানী কিতাব বা ঐশী গ্রন্থ বলতে এমন কতকগুলো গ্রন্থকে বোঝানো হয়, ইসলাম ধর্মমতে মুসলমানগণ যে গ্রন্থগুলোকে আল্লাহ্প্রদত্ত গ্রন্থ বলে বিশ্বাস করেন। ইসলাম ধর্মে যে ৭টি বিষয়ের উপর বিশেষ করে ঈমান আনতে বা বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে তার মধ্যে একটি বিষয় হলো এই আসমানী কিতাব, যেগুলো সরাসরি আল্লাহ তায়ালার পক্ষ থেকে অবতীর্ণ হয়। বলা হয়, পৃথিবী সৃষ্টির পর থেকে সর্বমোট আসমানী কিতাব পাঠানো হয়েছে ১০৪টি। তার মধ্যে ৪টি হলো প্রধান আসমানী কিতাব ও বাকি ১০০টি সহীফা। তবে কুরআন ও প্রধান হাদীসগ্রন্থগুলোতে আসমানী কিতাবের সংখ্যা উল্লেখ নেই।প্রধান চারটি আসমানী কিতাব হলো:তাওরাত - যা অবতীর্ণ হয়েছে আল্লাহ্র বাণীবাহক হযরত মুসা [আ.]-এর উপর,যাবুর - যা অবতীর্ণ হয়েছে আল্লাহ্র বাণীবাহক হযরত দাউদ [আ.]-এর উপর,ইনযিল - যা অবতীর্ণ হয়েছে আল্লাহ্র বাণীবাহক হযরত ঈসা [আ.]-এর উপর, এবংআল-কোরআন (সর্বশেষ এবং পরিপূর্ণ আসমানী কিতাব) - যা অবতীর্ণ হয়েছে আল্লাহ্র বাণীবাহক হযরত মুহাম্মদ [স.]-এর উপর।তন্মধ্যে ইহুদি ও খ্রিষ্ট ধর্মমতে, 'তাওরাত' বলতে ইঙ্গিত করা হয় 'তোরাহ'কে , 'যাবুর' বলতে ইঙ্গিত করা হয় 'যামস'কে, 'ইঞ্জিল' বলতে ইঙ্গিত করা হয় 'গসপেল'কে।এছাড়া অন্যান্য ছোট ১০০টি আসমানী কিতাব অবতীর্ণ হয় অপরাপর বিভিন্ন বাণীবাহকের উপর। যথা:*হযরত আদম (আ) এর উপর ১০ টি সহীফা*হযরত শীস [আ.]-এর উপর ৫০টি সহীফা*হযরত ইদ্রিস [আ.]-এর উপর ৩০টি সহীফা, এবং*হযরত ইব্রাহীম [আ.]-এর উপর ১০টি সহীফা।কুরআনে শুধু ইব্রাহীম [আ.] এর উপর সহীফা অবতীর্ণ হওয়ার উল্লেখ রয়েছে তবে সংখ্যা উল্লেখ নেই।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
Board books of Bangladesh 2021
Board books of Bangladesh 2021
-
ইসলাম শিক্ষা হল ইসলাম ও ইসলামী সংস্কৃতির প্রাতিষ্ঠানিক শিক্ষা। ইসলাম শিক্ষার বিষয়গুলো অত্যন্ত দুটি দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হয়: নিরপেক্ষ বা...
-
মোঃ রওশন আলী, পাবনা বাড়ি ৭৩ বছর বয়সে এমএ পরীক্ষা দিয়ে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৫০ পেয়ে পাস করেছেন।সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বান্নাই...
-
হাজিরা ৫ম শ্রেনী class 5 18-01-2021 Bangla class আনন্দ ব্যাকরণ বই
-
ইসলামে প্রতিহিংসার কোনো স্থান নেই। ইসলাম মানবতার ধর্ম। কারও ভালো কিছু দেখে অসহ্যবোধ করা বা তার অকল্যাণ কামনা করা কিংবা ওই ব্যক্তির ভালো...
-
পরিমাপ একটি গুরুত্ব পূর্ণ বিষয় । এটি সহজভাবে জানা দরকার । পরিমাপের বিভিন্ন এককসমূহঃ= দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক এককসমূহ : # দৈর্ঘ্য পরিম...
-
আল্ কুরআনঃ সুরা হুদ ১০৬,১০৭,১০৮ ; তারপর যারা হবে হতভাগ্য তারা আগুনে, তাদের জন্য সেখানে থাকবে চিৎকার ও আর্তনাদ, -- সূরাঃ হুদ, আয়াতঃ ১০৬ ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন